Chapter-17. ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে (১৯২০–১৯৪৭) রাজবংশী নারীদের অবদান: একটি ঐতিহাসিক অন্বেষণ
Loading...
Date
2026
Authors
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
Shankhik
Abstract
শ্রদ্ধেয় নির্মল চন্দ্র চৌধুরী তাঁর ‘স্বাধীনতা সংগ্রামে রাজবংশী সম্প্রদায়’ গ্রন্থটিতে যে ঐতিহাসিক চরিত্রসমূহের উপস্থাপনা করেছেন, প্রাথমিক উপাদান হিসেবে তা মূলত সমসাময়িককালের জলপাইগুড়ির স্থানীয় পত্রিকা ‘জনমত সংবাদ ও সাহিত্য সাপ্তাহিক পত্রিকা’ এবং ‘ত্রিস্রোতা সাপ্তাহিক সংবাদ ও সাহিত্য পত্রিকা’ থেকে প্রাপ্য তথ্যের ভিত্তিতে তারই অলংকরণের কাজ সুসম্পন্ন করেছেন। নিঃসন্দেহে এ এক জীবন্ত দলিল। আমাদের দুর্ভাগ্য যে, এই দুই পত্রিকার সংখ্যাগুলো এখন আর তেমন পাওয়া যায় না। কালের অতল গহ্বরে তলিয়ে গেছে। যাইহোক, বর্তমান প্রজন্মকেও আজকের দিনে দাঁড়িয়ে রাজবংশী সমাজের মানুষের স্বাধীনতা সংগ্রামে রক্তঝরা আত্মবলিদান ও আত্মত্যাগের কাহিনীর সার্থক রূপরেখার পুনর্নির্মাণে শ্রদ্ধেয় চৌধুরী মহাশয়ের গ্রন্থ ভিন্ন গত্যন্তর নেই। কাজেই বলার অপেক্ষা রাখে না যে, বর্তমান লেখকও উল্লেখিত গ্রন্থের অপরিহার্যতার কথা নতমস্তকে স্বীকার করেন, যা বর্তমান প্রবন্ধ তৈরিতেও সেটি আকর গ্রন্থ - উপাদান হিসেবে ব্যবহার করা হয়েছে। আলোচ্য প্রবন্ধটিতে রাজবংশী নারীদের সংগ্রামী মানসিকতার প্রেক্ষাপটসহ তাঁদের অবর্ণনীয় অংশগ্রহণ ও নেতৃত্বদানের কথাই মূল প্রতিপাদ্য বিষয় হিসেবে স্থান পেয়েছে। প্রবন্ধটিতে রাজবংশী সমাজের নারীদের স্বাধীনতা সংগ্রামে যে মহত্ত্ব ও বীরত্বের কাহিনীকে তুলে ধরার এক আবশ্যিক শর্ত হিসেবে অতি তুচ্ছ প্রচেষ্টা হয়েছে, তা নিশ্চয়ই পাঠকসাধারণ পাঠান্তে মূল্যায়ন করবেন।
Description
Keywords
HUMANITIES and RELIGION::History and philosophy subjects::History subjects::History
Citation
Barman, S. (2026). ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে (১৯২০–১৯৪৭) রাজবংশী নারীদের অবদান: একটি ঐতিহাসিক অন্বেষণ. In G. Rajbanshi, F. Hossain, & S. Adhikary (Eds.), *Contemporary aspects of environment, society, and livelihood* (pp. 226–247). Shankhik Publication.