Browsing by Author "Sarkar, Uttam"
Now showing 1 - 1 of 1
Results Per Page
Sort Options
Item Chapter-15. স্বাধীনতা পরবর্তী ভারতবর্ষে পরিবেশের অবক্ষয় ও পরিবেশ আন্দোলনের উত্থান(Shankhik, 2026) Sarkar, Uttamস্বাধীনতা-পরবর্তী সময়ে ভারতে দ্রুত শিল্পায়ন, নগরায়ন ও রাষ্ট্রনেতৃত্বাধীন উন্নয়ন নীতির ফলে ভারতের পরিবেশগত অবক্ষয় ক্রমশ গভীরতর আকার ধারণ করেছে; বন উজাড়, জলাভূমি ভরাট,নদী দূষণ ও জীববৈচিত্র্যের ক্ষতি সাধন মানবস্বাস্থ্য ও প্রাকৃতিক চক্রের ধারাবাহিকতার জন্য এক গুরুতর সঙ্কটে পরিণত হয়েছে। এই প্রেক্ষাপটে দেশের বিভিন্ন অঞ্চলে উদ্ভূত তৃণমূল ও সংগঠিত পরিবেশ আন্দোলন কেবল স্থানীয় সম্পদরক্ষা নয়, উন্নয়নের চরিত্র ও ন্যায়বিচারের প্রশ্নকেও কেন্দ্রীয় ইস্যু হিসেবে সামনে নিয়ে এসেছে। গারোয়াল হিমালয়ে গড়ে ওঠা চিপকো আন্দোলন (১৯৭৩) বনসম্পদকে বাজারমুখী শোষণ থেকে রক্ষার লক্ষ্যে গ্রামীণ সমাজ, বিশেষত নারীদের নেতৃত্বে অহিংস প্রতিরোধের এক নতুন ধারা নির্মাণ করে, অন্যদিকে ১৯৮০‑এর দশকে নর্মদা বাঁচাও আন্দোলন বৃহৎ বাঁধ প্রকল্পের কারণে সৃষ্ট উচ্ছেদ, জলমগ্নতা ও বাস্তুতন্ত্র ধ্বংসের প্রশ্নকে কেন্দ্র করে রাষ্ট্রের উন্নয়ন মডেলকেই মৌলিকভাবে চ্যালেঞ্জ জানায়। একদিকে একাডেমিক গবেষণা, অন্যদিকে নাগরিক সমাজ ও বৈশ্বিক সংহতির নতুন ক্ষেত্র উন্মোচন করে। সমসাময়িক ভারতের পরিবেশ উন্নয়ন, টেকসই নগরায়ন ও নবীকরণযোগ্য জ্বালানিনির্ভর উন্নয়নের দাবিনির্ভর আন্দোলনগুলো এই ঐতিহাসিক পরিবেশ আন্দোলনগুলির দর্শন ও অভিজ্ঞতার ভিতের ওপর দাঁড়িয়ে আজ নিজেদেরকে আরো ঐক্যবদ্ধ হতে হবে।