Das, Biki2026-06-012026-06-012016Das, B. (2026). Samakalin poribeshe protikul galpa-bhabna: Prosongo shastrabirodhi andolon. In G. Rajbanshi, F. Hossain, & S. Adhikary (Eds.), Contemporary aspects of environment, society, and livelihood (pp. 248–254). Shankhik Publication.http://gbm.ndl.gov.in/handle/123456789/252কথাসাহিত্যের উদ্ভব হয় লেখক-মানস ও সমাজ-মানসের সংঘাতের আবর্তে। সাহিত্য কখনো স্থবিরতা পছন্দ করে না। বাংলা ছোটোগল্পে একটা পরিবর্তন প্রয়োজন হয়ে পড়েছিল। এর জন্য মৃদু প্রতিবাদ নয়, দরকার হয়েছিল প্রবল বিদ্রোহের। বাংলা ছোটোগল্পে যেসব বস্তাপচা নিয়মকানুন রাজনীতির ওপর দাঁড়িয়ে লেখা হচ্ছিল, তাকে অস্বীকার তথা আঘাত করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছিল। দেশভাগ পরবর্তীকালে পাঁচের দশক জুড়ে বাঙালি মধ্যবিত্ত সমাজ যে কঠোর বাস্তব জীবন-সংগ্রামের মুখোমুখি হয়েছিল তার বাস্তব চিত্র পাঁচের দশকের বাংলা ছোটোগল্প সমূহে পাওয়া যায়। এই দশকে যাঁরা নতুন গল্প-কথন-শৈলী নিয়ে আসেন, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন౼ দেবেশ রায়, কমলকুমার মজুমদার, দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সন্দীপন চট্টোপাধ্যায়, এছাড়াও অমিয়ভূষণ মজুমদার প্রমুখ। বয়সে নবীন কিছু লেখক চিন্তনে নতুন গল্পভাবনা নিয়ে এলেন ছয়ের দশকে। বিশ শতকের ছয়ের দশকেই একদল তরুণ মেতে উঠেছিল প্রথা ভাঙার খেলায়। বাংলা সাহিত্যের বহমান বিষয় বিন্যাসের ঘূর্ণাবর্তে শ্রদ্ধা হারিয়ে এই তরুণের দল গল্পের স্বাদ বদল করার চেষ্টা করে। এই চেষ্টাই পরবর্তীকালে আন্দোলনে পরিবর্তিত হয়েছিল, যেমন౼ হাংরি জেনারেশন, শাস্ত্রবিরোধী, শ্রুতি, নিমসাহিত্য, গল্পতন্ত্র ও চাকর সাহিত্যবিরোধী গল্প আন্দোলন, ঘটনা প্রধান গদ্য, নতুন নিয়ম ইত্যাদি। আমি বেছে নিয়েছি ছোটোগল্পকেন্দ্রিক শাস্ত্রবিরোধী আন্দোলনকে।248-254HUMANITIES and RELIGION::Aesthetic subjects::LiteratureChapter-18. সমকালীন পরিবেশে প্রতিকূল গল্প-ভাবনা : প্রসঙ্গ শাস্ত্রবিরোধী আন্দোলনBook chapter